মুঘল রাজধানী ঢাকার
বয়স ৪০০ বছর। অষ্টাদশ শতকে পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বাদশ।
সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার প্রাচীন নাম ছিল ‘জাহাঙ্গীরনগর’। পৃথিবীর নানা
প্রান্ত থেকে বিভিন্ন জাতির মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় এ শহরে ছুটে এসেছিলেন। তবে
নানা কারণে সবার ভাগ্য পরিবর্তিত হয়নি; যার অন্যতম প্রধান কারণ ছিল ঢাকাসহ এ উপমহাদেশের
বৈরী আবহাওয়া। কম বয়সেই এখানে অনেকে মারা যেতেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে ফিরে যেতেন
নিজ দেশে।
তা সত্ত্বেও অনেকে এখানে
বসবাসের জন্য বিলাসবহুল অট্টাল...