বিক্ষোভের অধিকার থাকবে কিন্তু মুখ ঢেকে পরিচয় গোপন করে অশান্তি তৈরির সুযোগ নয়, এই বার্তাই দিল ব্রিটেন৷ অভিবাসনবিরোধী একটি পরিকল্পিত বিক্ষোভকে ঘিরে উত্তেজনার আশঙ্কায় ইংল্যান্ডের পোর্টসমাউথে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। একই সঙ্গে পাল্টা বিক্ষোভেও এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাম্পশায়ার পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বক্তব্য, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় মুখ ঢাকা অবস্থায় বিক্ষোভকারীদের মধ্যে থেকে ভয় দেখানো, বিশৃঙ্খলা ও সহিংসত...