পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনসংক্রান্ত জটিলতা ও তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এজন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ ঘটনায় অন্যান্য বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং...