রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী ছিল ২২ অক্টোবর। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হলো তাকে। এর মধ্যে ‘মরিবার হলো তার সাধ’ শীর্ষক আলেখ্যানুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তবাক। এতে ছিল কবির বাংলা ও ইংরেজি কবিতা, চিঠিপত্র, প্রবন্ধ, উপন্যাসের অংশবিশেষ, গান ও কথামালা। অন্যদিকে, স্রোত আবৃত্তি সংসদ ও ভোলা আবৃত্তি সংসদের যৌথ উদ্যোগে ছিল ‘জীবনানন্দ স্মরণ-২০২৬’।
গত বৃহস্পতিবার ছায়ানট সংস্কৃতিভবন মিলনায়তনে মুক্তবাকের আয়োজনে কবির সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন আবৃ...