রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সোমবার প্রায় ১২ শতাংশ বেড়ে যাওয়ায় এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান ফিরে পেয়েছেন মুকেশ আম্বানি। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকায় মিলেছে এমন তথ্য। এতে বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিংকে ছাড়িয়ে গেছেন তিনি। ২০২০ সালের এপ্রিলের পর এক দিনে রিলায়েন্সের শেয়ারের এটাই সবচেয়ে বড় উত্থান।ফোর্বসের হিসাবে, আম্বানির সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮০ কোটি ডলারে। এক দিনেই তার সম্পদ বেড়েছে প্রায় ৮৫০ কোটি ডলার। অন্যদিকে ঝাং ইমিংয়ের সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ ক...