মীরসরাইয়ের করের হাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকার মোহাম্মদ হারুন ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর পর ২০১৯ সালের ২৯ এপ্রিল থেকে ২০২১ সালের ২৯ জুন পযৃন্ত তার ব্যাংক হিসাব থেকে ৪০ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। বিষয়টি জেনে স্ত্রী হাসিনা বেগম অবাক হন। একই এলাকার মোস্তফার মৃত্যুর পর উত্তোলন করা হয় ২৪ হাজার টাকা। যা তার স্ত্রী শামসুন নাহার জানেন না।এভাবে ভুয়া শ্রমিক দেখিয়ে, তাদের নামে টাকা তুলে কিংবা শ্রমিকদের মজুরি পরিশোধ না করে ইজিপিপি প্রকল্পের ৩০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে...