ইতালীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং আধুনিক নকশার সমন্বয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড `মিলানো সিরামিকস'। ‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়া...