নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশের পর আবারও আলোচনায় গায়িকা
মিলা ইসলাম। গান, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন
মীর রাকিব হাসান
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে একটা টিভি শো করার পর থেকেই দেখছি সবাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাইছে। দেখলাম কোথা থেকে যেন সংসার ভাঙা নিয়ে নানা ধরনের শিরোনাম হচ্ছে। অথচ আমি এসব বিষয়ে কোনো কথাই বলিনি। আমি খুব অবাক হয়েছি। আমার ডিভোর্স হয়েছে আট বছর আগে। এতদিনে তো আমার আরও আটটা বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল! মানুষ এখন...