রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১০১ জন নাট্যকর্মী। তাদের মধ্যে দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী, নাট্যনির্দেশকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকও আছেন। আজ রবিবার থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’র নির্বাহী সম্পাদক অপু মেহেদী সংবাদমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন।বিবৃতিতে বলা হয়েছে, ‘ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য প্রতি মাসে ২০টি প্রদর্শনীর হিসাবে ১১...