আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। স্কুলে আবৃত্তি প্রতিযোগিতা।
স্কুল বাসার একদম কাছেই। তাই আমাদের আবৃত্তির শব্দ মাইকের কারণে পুরো বাড়িতে, এমনকি
আশপাশেও শোনা যাচ্ছিল। আমি আবৃত্তি করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। মনটা
খারাপ ছিল। প্রতিযোগিতা শেষে বাড়ি ফিরে দেখি, আব্বু বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা
করছেন।
‘কেমন হয়েছে?’ জিজ্ঞেস করলেন না। আমাকে সান্ত্বনা দিলেন
না। আবার মিথ্যা করে ‘ভালো হয়েছে’ বললেন না।
তার মুখের দিকে তাকিয়েই আমি বুঝে গেলাম— আব্বু আমার আবৃত্তি
পছন্দ করেননি।
সেদিন বুঝেছিলাম, আব্বু...