পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চবিদ্যালয়ে চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, কাজের শুরু থেকেই অনিয়মের বিষয়টি নজরে এলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা জানিয়েও প্রতিকার মেলেনি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর দাবি, স্থানীয় রাজনৈতিক চাপের কারণে নির্মাণকাজের মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়...