৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশেষ এই দিন সামনে রেখে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের বয়ন, রঙ ও উত্তরাধিকারের গল্প শোনাচ্ছেন অলকানন্দা রায়
ফ্যাশনের জগতে নিত্যনতুন ট্রেন্ড আসে। কখনো মিনিমালিজম, কখনো ম্যাক্সিমালিজম, কখনো আবার অতীত ফিরে আসে নতুন ব্যাখ্যায়। কিন্তু এমন কিছু পোশাক আছে, যেগুলোকে শুধু ট্রেন্ড বলা যায় না; কারণ সেগুলো একটি জনগোষ্ঠীর পরিচয়, জীবনযাপন, বিশ্বাস, পরিবেশ এবং সাংস্কৃতিক স্মৃতির ধারক। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর পোশাক সেই বিরল ঐতিহ্যের অংশ, যেখানে প্রত...