দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীর তীর ঘিরে গড়ে উঠেছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। স্বচ্ছ পানির প্রবাহ, পাথুরে নদীর তলদেশ, দুই পাশের সবুজ প্রকৃতি আর নীল আকাশের মিতালি—সব মিলিয়ে জায়গাটি পরিচিতি পেয়েছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে। পরিকল্পিত উদ্যোগ ও যথাযথ পরিচর্যা করা গেলে স্থানটি হয়ে উঠতে পারে জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর জায়গাটি ন...