চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। পর্যাপ্ত কক্ষ না থাকায় প্রতিদিন তিন শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে বসিয়ে নিতে হচ্ছে ক্লাস। বৃষ্টি, তীব্র রোদ কিংবা বৈরী আবহাওয়ায় বন্ধ রাখতে হয় পাঠদান। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ২০২১ সালে। পরে ২০২৪ সালে...