ভারত-বাংলাদেশের ইতিহাস, দেশভাগের যন্ত্রণা এবং উদ্বাস্তু মানুষের ফেলে আসা জীবনের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। কলকাতায় তৈরি হতে চলেছে ‘দেশভাগ মিউজিয়াম’। ১৯৪৭ সালের দেশভাগের পাশাপাশি দুই বাংলার মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক ইতিহাসও সেখানে তুলে ধরা হবে। গত ৬ নভেম্বর, কলকাতায় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের বৈঠকে এই সংগ্রহশালা তৈরির প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।১৯৪৭ সালে দেশভাগের পরিণতি হিসেবে অবিভক্ত বাংলা ভেঙে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্ত...