এক মাসের বেশি সময় ধরে চলা ভয়াবহ গ্যাস-বিদ্যুৎ সংকটে
দেশের মানুষ যখন নাকাল, তখন সমাধানের একটি দ্রুত ফর্মুলা সামনে এনেছেন তৈরি পোশাকশিল্প
মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।তার দাবি, সরকারের হাতে থাকা বিদ্যুৎ
উৎপাদনের সব ‘কার্ড’ একসঙ্গে খেলতে পারলে মাত্র ৩০ দিনের মধ্যে সংকট অনেকটাই কমানো
সম্ভব। এজন্য বন্ধ বা কম উৎপাদনে থাকা ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত
চালু করতে হবে। এতে গ্যাসচালিত কেন্দ্রের ওপর চাপ কমিয়ে সেই গ্যাস শিল্পকারখানায় দেওয়া
যাবে।
বর্তমান সংকটে সবচেয়ে বেশি...