আগামীর সময়ের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতৃবৃন্দ পৃথক বিবৃতি নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। একই সঙ্গে স...