জাতীয় ক্রিকেট লিগে যেন
রানের বন্যা বইয়ে দিচ্ছেন মাহফিজুল ইসলাম। চট্টগ্রামের বিপক্ষে অপরাজিত ২১৭ রানের ইনিংসে
ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের এই ওপেনার। চলতি আসরে চার
ম্যাচেই তার রান ৬১৭, গড় ১০২.৮৩। দিনের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকার নাঈম শেখ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে
চতুর্থ রাউন্ডের ম্যাচে মাহফিজুলের ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা
করে ময়মনসিংহ। ৩৫১ বলের ইনিংসে ২০টি চার ও ২টি ছক্কা মারেন ময়মনসিংহের ২২ বছর বয়সী...