নারীর মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সংকোচ দূর করার লক্ষ্যে সোফি বাংলাদেশ নিবেদিত পিরিয়ডভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘মনের কথা’-এর তৃতীয় পর্ব সম্প্রচারিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জিটিভি-তে প্রচারিত এ পর্বে পিরিয়ডের সময় নারীদের সাধারণ শারীরিক সমস্যাগুলো নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের বিজ্ঞানভিত্তিক পরামর্শ তুলে ধরা হয়।অনুষ্ঠানে পিরিয়ডের সময় তলপেটে ব্যথার কারণ, কোন ধরনের ব্যথা স্বাভাবিক এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত—এসব বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়। পাশাপাশি গরম সেঁক,...