যশোরের শার্শা উপজেলার সোহাগ হোসেনের সঙ্গে টিকটকে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। ছয় মাসের সম্পর্কের পর ভালোবাসার মানুষের সঙ্গে সংসার পাততে বাংলাদেশে ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী নূর হায়াতি। সঙ্গে নিয়ে এলেন তার মা-বাবাকেও। দুই পরিবারের সম্মতিতে শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল হোসেনের ছেলে। দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়েছেন তিনি। সেখানেই টিকটকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের...