সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের মাগুরা সোনারপাড়া গ্রামের ওয়াসিম (৩২)। কিন্তু জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে আর জীবিত ফেরা হলো না তার। গত বুধবার এই প্রবাসী কর্মী কর্মস্থলে কর্মরত অবস্থায় মারা যান। নিজ বাড়িতে ফিরেছেন নিথর দেহে। পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ লাখ ৮০ হাজার টাকা ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ওয়াসিম। বিগত ২০২৩ সালের ৯ নভেম্বর দুটি অবুঝ শিশু, বৃদ্ধ বাবা-মা ও স্ত্রীকে রেখে প্রবাসে যান তিনি। আশা ছিল, বৈদেশিক...