মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
শেরপুর প্রতিনিধি

প্রবাসী সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের সাইফুল ইসলাম নামে এক প্রবাসী মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
সাইফুল শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরিবার সূত্র জানায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ফল কাটার ধারালো সরঞ্জামের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দাফনের বিষয়ে সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে সাইফুলের পরিবার।



