আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, তার নাম ‘খুব সোজা’। আরেকটু সোজা করে বললে, ‘পানির মতো সোজা’। তবে পানি সোজা কোনো বিষয় কি না, সেই আলাপে যাচ্ছি না। কিন্তু খুব সোজা বা পানির মতো সোজা বলার ব্যাখ্যা দিই। এই ডিপার্টমেন্টে যে কাজগুলো হয়, তা সবাই পারে। অফিস সহকারী থেকে অফিসের সর্বোচ্চ কর্তাব্যক্তি পর্যন্ত। আপন...