মার্স্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের উত্তরা শাখার একদল শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ১০ দিনব্যাপী একটি আন্তর্জাতিক শিক্ষা সফরে গিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মাই অক্সব্রিজ এডুকেশন লিমিটেড এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি গত ২৮ জুন শুরু হয়ে আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে।মাই অক্সব্রিজ এডুকেশন লিমিটেডের পরিচালক ইউলিয়া মুখো স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে জানানো হয়, এই সফরের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, নেতৃত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ করে দেওয...