ফুটবল জাদুকর লিওনেল মেসির
আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। উত্তর আমেরিকা বিশ্বকাপে রানার্সআপ
হওয়ার পর তিনি এখনো ক্যারিয়ার নিয়ে কিছু বলেননি। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী
আরও অনেকদিন জাদুকরের পায়ের জাদু দেখতে চান। সেই দলে আছেন বলিভিয়ার ফুটবল কিংবদন্তি
মার্কো আন্তোনিও এচেভেরি। মেসির অবসর ঠেকাতে তিনি এক অদ্ভুত প্রস্তাব দিয়েছেন।
‘সুপার দেপোর্তিভো রেডিও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেছেন, আর্জেন্টাইন অধিনায়ককে আন্তর্জাতিক
ফুটবল থেকে বিদায় নেওয়া থেকে বিরত রাখত...