মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগের জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা দ্বিতীয় রাতের মতো ইরানে হামলা স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।স্থানীয় সময় রবিবার ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদমাধ্যম ফক্স নিউজকে রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এ কথা বলেছেন।তার দাবি, প্রেসিডেন্ট ‘আলোচনাকে কিছুটা সময় দিচ্ছেন, কিছুটা সুযোগ দিচ্ছেন’।একইদিন ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্রও জানিয়েছেন, তেহরান অঞ্চলজুড়ে ‘প্রতিশোধমূলক’ হামলা স্থগিত করেছে।জুনে হওয়া...