মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এ ঘটনায় বিপুল পরিমাণ সংবেদনশীল সামরিক কৌশলগত তথ্য, জনবলের তথ্য এবং রসদ ব্যবস্থাপনার তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন এ তথ্য।দুই ব্যক্তি জানান, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের উন্নয়নকাজ চলাকালে হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। এর ফলে পুরো প্ল্যাটফর্ম জুড়ে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকাররা কারা, অনুপ্রবেশের পরিধি কতটুকু কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি...