পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে— প্রবাদটিই যেন উড়োজাহাজ কেনার নেপথ্য রাজনীতির সবচেয়ে প্রাসঙ্গিক উপমা। পছন্দ হোক বা না হোক, চাহিদা থাকুক বা না থাকুক— আপাতত মার্কিনিদের শর্ত মেনেই আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব মেলাতে হচ্ছে ঢাকাকে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির পর নিউ ইয়র্কের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসার...