‘দি আমেরিকান সেঞ্চুরি’। জাতিসত্তার তীব্র চেতনাবোধে ডুবে
ভূরাজনৈতিক এই পরিভাষাটি প্রথম এসেছিল বিখ্যাত মার্কিন ম্যাগাজি লাইফের সম্পাদক হেনরি
লাউসের কলমে। ১৯৪১ সালের ১৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার
প্রাক্কালে তিনি মার্কিন জনগণকে বোঝাতে চেয়েছিলেন, ‘বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক
দায়িত্ব এখন আমেরিকার।’ বিশ্ব শাসনের নীল আকাশে মার্কিন
‘দম্ভের ধোঁয়া’ও সেদিনই প্রথম! এরপর আর পেছনে ফিরতে হয়নি যুক্তরাষ্ট্রকে। পরাজয়ের মুখ
দেখতে হয়নি বিশ্বরাজনীতির রণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়; তার...