এবছর ব্যালন ডি’ অরের দাবিদারদের মধ্যে বেশ কিছু যোগ্য নাম রয়েছে। তার মধ্যে অন্যতম ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। কিছুদিন আগে তো তিনি বলেই দিয়েছেন যে এবারই তার সেরা সুযোগ। কিন্তু এই আলোচনার মধ্যে নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকেই অপ্রত্যাশিত চমক পেলেন এমবাপ্পে। মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কার এক জরিপে ২০২৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পের চেয়ে এগিয়ে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।জরিপে পাঠকদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল—ইয়ামাল, এমবাপ্পে কিংবা অন্য কোনো খেলোয়াড়। এখন পর্যন্ত ফলাফ...