মিস অলিম্পিয়া প্রতিযোগিতার
উমেনস ফিজিক বিভাগে অংশ নেওয়ার মাত্র তিন সপ্তাহ পর চিলির পেশাদার বডি বিল্ডার ও আইনজীবী
মারিয়ান ভন গিয়ারেক মারা গেছেন। ৪০ বছর বয়সী তারকার মৃত্যুতে দেশটির বডি বিল্ডিং
অঙ্গনে চরম শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন চিলির অফিশিয়াল বডি বিল্ডিং সংস্থা এনপিসি চিলি।
মারিয়ান ভন গিয়ারেকের
মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি। এনপিসি চিলির অফিশিয়াল বিবৃতিতে
বলা হয়েছে, ‘জাতীয় বডি বিল্ডিং অঙ্গন আ...