পাখির ডানায় ভেসে আসে ঋতুর খবর, কখনও কখনও তার শরীরে চেপেই পাড়ি দেয় অদৃশ্য বিপদ। আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেনে আসা পরিযায়ী পাখির সঙ্গে পৌঁছে যাচ্ছে হায়ালোমা টিক। এতদিন ব্রিটেনের ঠান্ডা আবহাওয়ায় বেশির ভাগই টিকতে পারত না। কিন্তু ঘন ঘন তাপপ্রবাহ সেই ছবিই বদলে দিতে শুরু করেছে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ কীটবিজ্ঞান বিশেষজ্ঞ।শনিবার (৩ অক্টোবর) স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হায়ালোমা টিক ক্রিমিয়ান-কঙ্গো রক্তক্ষরণজনিত জ্বরের প্রধান বাহক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই...