প্রায় দেড় দশক আগের ঘটনা। গার্মেন্টসে কাজে বেরিয়ে নিখোঁজ হন কামরাঙ্গীরচরের তরুণী নাজমা (ছদ্মনাম)। পরে জানা যায়, তিনি মানবপাচার চক্রের খপ্পরে খিলগাঁওয়ের একটি বাসায় আটকা। নিখোঁজের ২০ দিন পর ২০১০ সালের ১০ জুন সেই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয় মানবপাচার আইনে। আইন বলছে, মানবপাচারের বিচার শেষ করতে হবে ১৮০ কার্যদিবসের মধ্যে। না পারলে কারণ জানিয়ে হাইকোর্টে পাঠাতে হবে প্রতিবেদন। কিন্তু বাস্তবে কী হলো? ২০১০ সালে দেওয়া হয় অভিযোগপত্র। বিচার শুরু হয় ২০১৪ সালে। এরমধ্যে আসামিরা জামিন নিয়ে গেছেন পাল...