প্রয়াত নাট্যকার, নির্দেশক ও সংগঠক মান্নান হীরার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তার রচিত নাটক ‘ময়ূর সিংহাসন’ মঞ্চায়নের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়।নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। এতে অভিনয় করছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, আরিফ হোসেন অ্যাঞ্জেল, কামরুল হাসান, করবী চৌধুরী ও সাঈদ সুমনসহ অনেকে।আরণ্যক নাট্যদল জানিয়েছে, আয়োজনের দ্বিতীয় দিন আগামী ১০ জুলাই ব...