জামালপুর পৌর শহরের
বগাবাঈদ এলাকায় দূর থেকে চোখে পড়ে বিশাল আকৃতির পানির ট্যাংক। দেখে মনে হতে পারে এটি
কোনো আধুনিক নগরসেবার প্রতীক, যা প্রতিদিন হাজারো মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ
করছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ট্যাংকের নিচে তালাবদ্ধ স্থাপনা, ভেতরে ধুলায় ঢাকা যন্ত্রপাতি,
কোথাও কোথাও মরিচার দাগ— আর পাঁচ বছর ধরে বন্ধ পড়ে থাকা একটি প্রকল্পের নীরব সাক্ষ্য।
পৌরবাসীর বিশুদ্ধ
পানির সংকট নিরসনে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার চালু হয়নি আজও।
ফলে যে প্রকল্প থেকে নাগরিকদের নিরাপদ...