মানিকগঞ্জ সদরের পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি কালীগঙ্গা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীরক্ষা বেড়িবাঁধের ভাঙনরোধে ফেলা হচ্ছে বালুভর্তি জিও। তবে ভাঙনের অদূরে (১০০ মিটার) ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সেই বালু দিয়ে জিও ব্যাগ ভরে ভাঙনরোধের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।স্থানীয়দের দাবি, এ কাজে পানি উন্নয়ন বোর্ডের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। নদীর বালু নদীতেই ফেলা হচ্ছে।গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, লেমুবাড়ি এলাকায় নদীভাঙন রোধে আগে ব্লক ফেলে তীর সংরক্ষণের কাজ করা...