একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন বা দৃশ্যমান সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকের নিরাপত্তা বোধ, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তার মধ্যেই রাষ্ট্রের প্রকৃত সক্ষমতা প্রতিফলিত হয়। যখন একজন মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসার বিষয়ে শঙ্কিত থাকে, তখন রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতার দিকেই ইঙ্গিত করে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি ঘটনা নাগরিক জীবনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। রামিসা হত্যাকাণ্ড, শেওড়াপাড়ায় প্রকাশ্যে ইট ন...