রক্তদান থেকে অসহায় মানুষকে আর্থিক সহায়তা, দুর্যোগে পাশে দাঁড়ানো, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বহুমুখী মানবসেবামূলক কাজের জন্য পরিচিত মুখ তাহমীদ ইশাদ রিপন। মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার পথচলার মূল প্রেরণা। ১৯৯৯ সালে বড়লেখা মোহামেডান লিটারারি সোসাইটির তথ্য, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ডে যাত্রা শুরু করেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বারইগ্রামের চল্লিশোর্ধ্ব এই বাসিন্দা।
২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেন রিপন। এ পেশার সুবাদে সমাজের অসহায় মানুষের জীবনসংগ্রাম...