চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, বরং মানবসেবার মহান ব্রত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নবীন চিকিৎসকদের মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার সঙ্গে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।আজ রবিবার যশোর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়ো...