পৃথিবীতে
মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার জীবন। এই জীবন কোনো রাষ্ট্র,
ব্যক্তি বা প্রতিষ্ঠানের দান নয়;
এটি মহান আল্লাহর অমূল্য আমানত। তাই
ইসলামে মানুষের জীবনকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, যার তুলনা অন্য কোনো পার্থিব সম্পদের
সঙ্গে কোনোভাবেই করা যায়না। সম্পদ হারালে তা ফিরে পাওয়া যায়,
কিন্তু একটি প্রাণ একবার নিভে গেলে তা আর
ফিরিয়ে আনা সম্ভব নয়। এ কারণেই ইসলাম মানুষের জীবন রক্ষা করাকে অন্যতম শ্রেষ্ঠ
ইবাদত এবং অন্যায়ভাবে জীবন হরণকে সবচেয়ে জঘন্য অপরাধের অন্তর্ভুক্ত করেছে।
এ প্রসঙ্গে রা...