মানতের
মাশরুম
গমের
রুটি বানিয়ে
সারারাত
ইঁদুরের তুলে রাখা
ভোরের
গর্তে
সারি
সারি ধানের ছড়া;
টি-পটের নেংটো সুইমিংপুলে
সাঁতার
দিতে দিতে
দাঙ্গায়
ঝাঁপিয়ে পড়ে,
হরিণের
খামারে
পোষা
কুমিরের
রেসকিউ
টিম,
মাজারের
পুকুরে—
মানতের
মাশরুম
ছুড়ছে
সবাই,
একদল
পাশবিক
মানুষের
হৃদয়
অপুষ্টিতে,
করে ঘিনঘিন।
গায়ে
হলুদের রিচুয়াল
ঘাসের
প্রতিধ্বনি
জিরাফের
গলা তুলে
কাঙালিনী
সুফিয়া গাইছেন
লালনের
গান;
গায়ে
হলুদের রিচুয়াল
পাহাড়ের
চূড়োয়—
অরণ্যের
রিসোর্টে...