পরীক্ষা এলেই কপাল খুলে যায় মানিকগঞ্জের দোয়াত আলী আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমানের। ভারী হয় তার পাঞ্জাবির পকেট। অবিভাবকদের কষ্টের টাকা অনায়াসে ডুকে যায় তার পকেটে। সরকারি পরিপত্রের বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে।মানিকগঞ্জের দোয়াত আলী আলীম মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৯২৯ জন। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিষয় রয়েছে ৬টি। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে বিষয় ৯টি, প...