মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসক ও জনবলসংকট, ওষুধ ও ভ্যাকসিনের সংকট এবং প্রয়োজনীয় ওষুধ মজুত থাকার পরও রোগীদের বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে অবহেলা ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে কালকিনি উপজেলা স...