সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার মাদানী সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া জানালেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্ক...