চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল ফোন ও নারীদের ব্যাগ চুরির অভিযোগে আটক এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় এবং তওবা করিয়ে ছেড়ে দেন স্থানীয়রা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।গত শুক্রবার বিকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। রাতে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযুক্তের নাম মো. করিম। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।স্থানীয় কয়েকজন জানিয়েছেন, মোবাইল ফোন ও এক নারীদের ব্যাগ চুরির অভিয...