যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ওয়ারীতে নিজের বাসায় গড়ে তুলেছিলেন কুশ উৎপাদনের অত্যাধুনিক ল্যাব। বিদেশ থেকে আনা বীজে বিশেষ ব্যবস্থায় চাষ হতো অপ্রচলিত সিনথেটিক মাদক কুশ। শুধু তা-ই নয়, দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসেই নিয়ন্ত্রণ করতেন ল্যাবের তাপমাত্রা ও উৎপাদন কার্যক্রম। দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন এই চক্রের মূল হোতা তৌসিফ হাসান (২২)। অবশেষে দেশে ফিরে নিজের বাসা থেকেই গ্রেপ্তার হয়েছেন তিনি।আজ রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর ঢাকা...