ডায়াবেটিসের প্রভাব শুধু হৃদযন্ত্র, কিডনি বা চোখেই সীমাবদ্ধ নয়; দাঁত ও মাড়ির স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে মুখে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে। দাঁত নিয়মিত পরিষ্কার না করলে খাবারের কণা ও ব্যাকটেরিয়া জমে প্লাক ও ক্যালকুলাস সৃষ্টি হয়। এতে মাড়িতে প্রদাহের ফলে সংক্রমণ মাড়ির গভীরে ছড়িয়ে পেরিওডোনটাইটিস হতে পারে। এতে দাঁতের চারপাশের হাড় ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে, এমনকি পড়েও যেতে পারে। ডায়াবেটিসের কারণে লালা নিঃসরণ কমে মুখ শুকিয়ে যায় ও দাঁতের ক্ষয...