খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গড়ে ওঠা পিটাছড়া পাঠাগারকে সাধারণ আট-দশটি লাইব্রেরি বা পাঠাগারের সঙ্গে এককাতারে ফেলার সুযোগ নেই। কেন? সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইশতিয়াক হাসান
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবেন পূর্ব খেদাছড়ায়। ছোট-বড় সবুজ টিলা, বন ও কলকল শব্দে বয়ে চলা ছড়ায় ঘেরা এই দুর্গম জনপদে গড়ে উঠেছে পিটাছড়া পাঠাগার।
এই দুর্গম এলাকায় বাস করা স্থানীয় বাঙালি ও বিভিন্ন নৃগোষ্ঠীর শিশু-কিশোরদের জন্য বই পড়ার এ সুযোগ তৈরি করাটা কম নয়। তবে এর উদ্দেশ্য শুধু...