‘আদম সুরত’ থেকে ‘মাটির ময়না’
‘রানওয়ে’—তারেক মাসুদের প্রতিটি কাজেই ছিল নিজস্ব ছাপ। কাছ থেকে দেখা সেই তারেকের অজানা গল্পই শোনালেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়তারেক মাসুদের সঙ্গে আমার পরিচয় ওর ছাত্রজীবন থেকেই। তখন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করত। সেই সময় থেকেই ওর মাথায় সিনেমা বানানোর চিন্তা এসেছিল। ১৯৮২-৮৩ সালের দিকে এস এম সুলতানকে নিয়ে ‘আদম সুরত’ বানানো শুরু করে। তখন ওর হাতে কোনো টাকা ছিল না। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে, ক্যামেরা ও ফিল্ম সংগ্রহ করে কাজটা করতে হয়েছিল। তখন তো...