দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ও আমার দেশের মাটি’ শিরোনামে সাংস্কৃতিক আয়োজন। গানে গানে দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা জাগানোর আহ্বান জানানো হয় এ আয়োজনে। দেশের গান, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে আজ শুক্রবার সন্ধ্যায় ‘২৭ ধানমন্ডি-গাই বাংলার গান পর্ষদ’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।আয়োজনের মূল ভাবনায় ছিল দেশের গানকে শুধু বিনোদন বা সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতির ইতিহাস, আত্মপরিচয়, সংগ...